ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ক্রীড়া অঙ্গনের উন্নয়ন ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে 'আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর ফাইনাল খেলার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। আজ নাসিরনগরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠজুড়ে দর্শকদের বিপুল উপস্থিতির প্রশংসা করে বলেন, "আজকের এই উপচে পড়া ভিড়ই প্রমাণ করে খেলাধুলার প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর। আমাদের সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলার প্রসারের মাধ্যমে আমরা রাষ্ট্রের গুণগত ও ইতিবাচক পরিবর্তন আনতে চাই।"
নাসিরনগরের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, "নাসিরনগরে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়া আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি দিলে মাঠের চারপাশে উন্নত গ্যালারি তৈরি করে দেওয়া হবে, যাতে ক্রীড়াপ্রেমী দর্শকরা স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন।"
যুব সমাজের কর্মসংস্থান ও সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, "আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। যুবদের কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। জনগণের কল্যাণ ও সর্বাত্মক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য এবং দেশের প্রতিটি সেক্টরে এই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।"
এর আগে একই দিন দুপুরে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন এমপি, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬