Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

ধামরাইয়ে ‘ক্যান্সার সচেতনতায় নতুন বাংলাদেশ গড়ি’ শীর্ষক সচেতনতা কর্মসূচি

ঢাকার ধামরাইয়ে ক্যান্সার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘ক্যান্সার সচেতনতায় নতুন বাংলাদেশ গড়ি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ (১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১টায় ধামরাই সরকারি কলেজ, ঢাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অক্টোবর মাসের স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। এ ছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: ইফতেকার আলী।

কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে থাকবেন মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, যিনি ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ। তিনি ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিকুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন অর্পা বাংলাদেশের সাধারণ সম্পাদক, কবি, লেখক ও গবেষক মো. নাজমুল কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন অর্পা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যান্সার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিশেষ করে তামাক ও ধূমপান থেকে বিরত থাকা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা তৈরি করাই এ ধরনের কর্মসূচির অন্যতম লক্ষ্য।

বিশেষ করে স্তন ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

আয়োজকদের প্রত্যাশা, ধামরাইয়ের শিক্ষার্থী, শিক্ষক, তরুণ সমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের মূল বার্তা—সচেতনতা, প্রতিরোধ ও সময়মতো চিকিৎসার মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমানো।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ধামরাইয়ে ‘ক্যান্সার সচেতনতায় নতুন বাংলাদেশ গড়ি’ শীর্ষক সচেতনতা কর্মসূচি

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার ধামরাইয়ে ক্যান্সার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘ক্যান্সার সচেতনতায় নতুন বাংলাদেশ গড়ি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ (১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১টায় ধামরাই সরকারি কলেজ, ঢাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অক্টোবর মাসের স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। এ ছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: ইফতেকার আলী।

কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে থাকবেন মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, যিনি ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ। তিনি ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিকুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন অর্পা বাংলাদেশের সাধারণ সম্পাদক, কবি, লেখক ও গবেষক মো. নাজমুল কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন অর্পা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যান্সার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিশেষ করে তামাক ও ধূমপান থেকে বিরত থাকা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা তৈরি করাই এ ধরনের কর্মসূচির অন্যতম লক্ষ্য।

বিশেষ করে স্তন ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

আয়োজকদের প্রত্যাশা, ধামরাইয়ের শিক্ষার্থী, শিক্ষক, তরুণ সমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের মূল বার্তা—সচেতনতা, প্রতিরোধ ও সময়মতো চিকিৎসার মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমানো।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x