Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে এসএসসি ২০২৬-এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশ এর অতিরিক্ত মহাপরিচালক (সদর) ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, বিজিবিএমএস, পিপিএমএস, এনডিইউ, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ড. মোঃ তাজুল ইসলাম, এমফিল, পিএইচডি, এইসি। 

অনুষ্ঠানে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং প্রধান অতিথি তাঁদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নির্বাচিত শ্রেণি শিক্ষকদেরও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলা মাধ্যমের দুইজন ও ইংরেজি ভার্শনের দুইজন কৃতী শিক্ষার্থী তাঁদের সাফল্যের অভিজ্ঞতা, অনুভূতি, শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান তাঁর বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়। জ্ঞানকে চরিত্রে, সাফল্যকে দায়িত্ববোধে এবং মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, নিয়ম-শৃঙ্খলা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল ড. মোঃ তাজুল ইসলাম তাঁর বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে তাঁদের অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জিপিএ-৫ অর্জন একটি মাইলফলক, কিন্তু জীবনের প্রকৃত সাফল্যের জন্য প্রয়োজন অধ্যবসায়, শৃঙ্খলা, নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণ। 

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন সৃজনশীল পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ হিসেবে লালনকন্যা বিউটির পরিবেশনা‌ উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মুগ্ধ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে এসএসসি ২০২৬-এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x