Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

বোরহানউদ্দিনে রানিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভাঙ্গা টিনের ঘরে চলছে পাঠদান

শতভাগ পাসের সাফল্য অর্জন করলেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে অবহেলা ও চরম ঝুঁকিতে দিন কাটছে শিক্ষার্থীদের। ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রানিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নেই কোনো পাকা ভবন। জরাজীর্ণ ভাঙ্গা টিনের ঘরেই ঝুঁকি নিয়ে প্রতিদিন পাঠদান গ্রহণ করছে কোমলমতি শিক্ষার্থীরা। স্থানীয় সূত্রে জানা যায়, রানিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার আলো ছড়িয়ে আসছে। ধারাবাহিকভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করলেও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। টিনের চাল ফুটো হয়ে সামান্য বৃষ্টিতেই ক্লাসরুমে পানি পড়ে শিক্ষার্থীসহ বই খাতা ভিজে যায়। বৃষ্টিতে ভিজে অনেক শিক্ষার্থীরা জ্বরে আক্রান্ত হয়েছেন। আবার গ্রীস্মের তীব্র গরমে টিনের তাপে ক্লাসে শিক্ষার্থীদের থাকা দায় হয়ে পড়েছে। আর বর্ষার দিনে চাল দিয়ে পানি পড়ার কারণে পাঠদান প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। এছাড়াও ঝড় বাতাসের দিনে সবসময় দুর্ঘটনার আতঙ্কে থাকতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। রাণীগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগমসহ একাধিক শিক্ষক জানান, শ্রেণিকক্ষের সংকট ও জরাজীর্ণ পরিবেশ সত্ত্বেও শিক্ষকরা শতভাগ আন্তরিকতা নিয়ে শিক্ষার্থীদের পড়িয়ে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে পাসের হার শতভাগ। কিন্তু একটি নতুন পাকা ভবন না থাকায় শিক্ষার কাঙ্খিত পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও সুবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুততম সময়ে বিদ্যালয়টিতে একটি বহুতল ভবন বরাদ্দ দেওয়ার দাবিতে ঊর্ধ্বতন দপ্তর ও কর্তৃপক্ষসহ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এমপি'র দৃষ্টি আকর্ষণ করছেন অভিভাবক ও এলাকাবাসীসহ শিক্ষার্থীরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বোরহানউদ্দিনে রানিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভাঙ্গা টিনের ঘরে চলছে পাঠদান

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

শতভাগ পাসের সাফল্য অর্জন করলেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে অবহেলা ও চরম ঝুঁকিতে দিন কাটছে শিক্ষার্থীদের। ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রানিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নেই কোনো পাকা ভবন। জরাজীর্ণ ভাঙ্গা টিনের ঘরেই ঝুঁকি নিয়ে প্রতিদিন পাঠদান গ্রহণ করছে কোমলমতি শিক্ষার্থীরা। স্থানীয় সূত্রে জানা যায়, রানিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার আলো ছড়িয়ে আসছে। ধারাবাহিকভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করলেও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। টিনের চাল ফুটো হয়ে সামান্য বৃষ্টিতেই ক্লাসরুমে পানি পড়ে শিক্ষার্থীসহ বই খাতা ভিজে যায়। বৃষ্টিতে ভিজে অনেক শিক্ষার্থীরা জ্বরে আক্রান্ত হয়েছেন। আবার গ্রীস্মের তীব্র গরমে টিনের তাপে ক্লাসে শিক্ষার্থীদের থাকা দায় হয়ে পড়েছে। আর বর্ষার দিনে চাল দিয়ে পানি পড়ার কারণে পাঠদান প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। এছাড়াও ঝড় বাতাসের দিনে সবসময় দুর্ঘটনার আতঙ্কে থাকতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। রাণীগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগমসহ একাধিক শিক্ষক জানান, শ্রেণিকক্ষের সংকট ও জরাজীর্ণ পরিবেশ সত্ত্বেও শিক্ষকরা শতভাগ আন্তরিকতা নিয়ে শিক্ষার্থীদের পড়িয়ে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে পাসের হার শতভাগ। কিন্তু একটি নতুন পাকা ভবন না থাকায় শিক্ষার কাঙ্খিত পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও সুবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুততম সময়ে বিদ্যালয়টিতে একটি বহুতল ভবন বরাদ্দ দেওয়ার দাবিতে ঊর্ধ্বতন দপ্তর ও কর্তৃপক্ষসহ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এমপি'র দৃষ্টি আকর্ষণ করছেন অভিভাবক ও এলাকাবাসীসহ শিক্ষার্থীরা।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x