Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
দেশ-জার্নাল

রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও এস্কাফ উদ্ধার, গ্রেপ্তার ২

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুইটি অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ বোতল এস্কাফ সিরাপ এবং ১টি মোটরসাইকেল উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

সোমবার (০৯ নভেম্বর)  রাত ১২টা ৪০ মিনিটে চারঘাট থানাধীন সারদা একাডেমী হতে ইউসুফপুর বড় বাজারগামী রাস্তার ইউসুফপুর জিরোপয়েন্ট বাজারে অভিযান চালানো হয়। এ সময় মো. রিংকু হোসেন (৩০) এর পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি চারঘাট থানাধীন ইউসুফপুর (কারিগর পাড়া) গ্রামের মো. রফিকুল ইসলামের পুত্র। এ সময় তার সহযোগী মো. জাহিদ হাসান মান্না (২৩) ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

একই দিন রাত ৩টা ৫০ মিনিটে বাঘা থানাধীন পাকুড়িয়া ঘোষপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন (৪০) এর বাড়ি তল্লাশি করে উঠানে মাটির চুলার পেছনে থাকা একটি ধূসর রঙের কাপড়ের ব্যাগের মধ্য হতে ৩২ বোতল এস্কাফ সিরাপসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই গ্রামের মৃত কায়েম উদ্দীন সরদারের পুত্র। এ সময় তার সহযোগী মো. রাসেল ঢালী (৩৬) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত রিংকু হোসেনের বিরুদ্ধে চারঘাট থানায় ৬টি এবং পলাতক জাহিদ হাসান মান্নার বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে চারঘাট থানায় এবং বাঘা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও এস্কাফ উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুইটি অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ বোতল এস্কাফ সিরাপ এবং ১টি মোটরসাইকেল উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

সোমবার (০৯ নভেম্বর)  রাত ১২টা ৪০ মিনিটে চারঘাট থানাধীন সারদা একাডেমী হতে ইউসুফপুর বড় বাজারগামী রাস্তার ইউসুফপুর জিরোপয়েন্ট বাজারে অভিযান চালানো হয়। এ সময় মো. রিংকু হোসেন (৩০) এর পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি চারঘাট থানাধীন ইউসুফপুর (কারিগর পাড়া) গ্রামের মো. রফিকুল ইসলামের পুত্র। এ সময় তার সহযোগী মো. জাহিদ হাসান মান্না (২৩) ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

একই দিন রাত ৩টা ৫০ মিনিটে বাঘা থানাধীন পাকুড়িয়া ঘোষপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন (৪০) এর বাড়ি তল্লাশি করে উঠানে মাটির চুলার পেছনে থাকা একটি ধূসর রঙের কাপড়ের ব্যাগের মধ্য হতে ৩২ বোতল এস্কাফ সিরাপসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই গ্রামের মৃত কায়েম উদ্দীন সরদারের পুত্র। এ সময় তার সহযোগী মো. রাসেল ঢালী (৩৬) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত রিংকু হোসেনের বিরুদ্ধে চারঘাট থানায় ৬টি এবং পলাতক জাহিদ হাসান মান্নার বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে চারঘাট থানায় এবং বাঘা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x