Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
দেশ-জার্নাল

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী ও প্রসূতি মাদেরকে নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিচালিত এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মা ও নবজাতক শিশুর স্বাস্থ্যসেবা ও যত্ন নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ কমিউনিটি ক্লিনিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রামের এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের ডেভেলপমেন্ট (স্বাস্থ্য) ফার্স্ট সেক্রেটারি সামান্থা ডিগনাম। এছাড়া উপস্থিত ছিলেন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার ডেভেলপমেন্ট অ্যাডভাইজার ফারজানা সুলতানা, এমএনসিএএইচ-এর হেলথ ম্যানেজার ডা. দেওয়ান, মোঃ এমদাদুল হক, এমএনএইচ অ্যান্ড এইচআইভি/এইডস-এর হেলথ স্পেশালিস্ট ডা. জান্নাতুল ফেরদৌস, এসআরএইচআর স্পেশালিস্ট ডা. আবু সায়েদ হাসান এবং এসআরএইচআর প্রোগ্রাম অ্যানালিস্ট সামসুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, নাগেশ্বরী উপজেলার আবাসিক মেডিকেল অফিসার ডা. রমজান আলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মেল হক, রায়গঞ্জ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এলিনা খাতুন ও স্বাস্থ্য সহকারী রেজোয়ানুল হক। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার নীতা ফ্লোরা দাস, ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার লিওবার্ট চিসিম, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আজিজুল হক সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে কমিউনিটি ক্লিনিকের বিদ্যমান স্বাস্থ্যসেবার কার্যক্রম ও সেবার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতা এবং নবজাতক শিশুর প্রয়োজনীয় পরিচর্যা ও যত্নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। সমাবেশে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী ও প্রসূতি মাদেরকে নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x