Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
দেশ-জার্নাল

সরাইলে প্রতারনা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজের বিরুদ্ধে এক প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগকে ষড়যন্ত্র, মিথ্যা ও অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে অপপ্রচারে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে হানিফ আহমেদ সবুজ দাবি করেন, অভিযোগকারী জাহাঙ্গীর মিয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বরং জাহাঙ্গীর মিয়ার কাছে তাঁর প্রায় ২৯ লাখ কাতারি রিয়াল পাওনা রয়েছে। তিনি জানান, বিভিন্ন সময়ে তালবাহানার পর একপর্যায়ে জাহাঙ্গীর মিয়া ৯ কোটি টাকা পরিশোধ করতে সম্মত হন। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ৩ কোটি টাকার একটি চেক তাঁকে দেওয়া হয়। বাকি টাকা ছয় মাস পর পরিশোধের সিদ্ধান্ত হয়েছিল। 

হানিফ আহমেদ সবুজের দাবি, গত ২৭ অক্টোবর চেকটি সিটি ব্যাংকে জমা দেওয়া হলে পরদিন ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে জানায়, জাহাঙ্গীর মিয়ার দেওয়া চেকের হিসাবটি (অ্যাকাউন্ট) ব্লক থাকায় অর্থ উত্তোলন বা লেনদেন সম্ভব হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার পর নানা নাটকীয়তার মধ্য দিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে বেশ কিছু মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে।

সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের পক্ষে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন সাবেক এই জনপ্রতিনিধি। তবে এ বিষয়ে অভিযোগকারী জাহাঙ্গীর মিয়ার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সরাইলে প্রতারনা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজের বিরুদ্ধে এক প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগকে ষড়যন্ত্র, মিথ্যা ও অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে অপপ্রচারে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে হানিফ আহমেদ সবুজ দাবি করেন, অভিযোগকারী জাহাঙ্গীর মিয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বরং জাহাঙ্গীর মিয়ার কাছে তাঁর প্রায় ২৯ লাখ কাতারি রিয়াল পাওনা রয়েছে। তিনি জানান, বিভিন্ন সময়ে তালবাহানার পর একপর্যায়ে জাহাঙ্গীর মিয়া ৯ কোটি টাকা পরিশোধ করতে সম্মত হন। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ৩ কোটি টাকার একটি চেক তাঁকে দেওয়া হয়। বাকি টাকা ছয় মাস পর পরিশোধের সিদ্ধান্ত হয়েছিল। 

হানিফ আহমেদ সবুজের দাবি, গত ২৭ অক্টোবর চেকটি সিটি ব্যাংকে জমা দেওয়া হলে পরদিন ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে জানায়, জাহাঙ্গীর মিয়ার দেওয়া চেকের হিসাবটি (অ্যাকাউন্ট) ব্লক থাকায় অর্থ উত্তোলন বা লেনদেন সম্ভব হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার পর নানা নাটকীয়তার মধ্য দিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে বেশ কিছু মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে।

সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের পক্ষে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন সাবেক এই জনপ্রতিনিধি। তবে এ বিষয়ে অভিযোগকারী জাহাঙ্গীর মিয়ার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x