রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

ডিএসসিসি’র বৃক্ষরোপণ কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত

সবুজ ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা হস্তান্তর ও রোপণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি’র প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সব গণতান্ত্রিক আন্দোলনের সুতিকাগার। পাকিস্তান আমল থেকে শুরু করে প্রতিটি আন্দোলন এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।”

এ সময় তিনি জুলাই আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

নগরীকে বাসযোগ্য করার ওপর গুরুত্ব আরোপ করে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বিগত সরকারগুলোর পরিবেশবিরোধী নীতির কারণে আজকের এই বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরীর যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই গাছ লাগাতে হবে। কারণ টেকসই পরিবেশের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান হতাশাজনক উল্লেখ করে তিনি আরও বলেন, পরিবেশ ও বায়ুদূষণের কারণে মানুষ প্রতিনিয়ত নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত প্রয়াস প্রয়োজন। দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায়, তবে একদিনেই কোটি কোটি গাছ রোপণ সম্ভব, যা বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

বক্তব্যের শেষভাগে ডিএসসিসি প্রশাসক প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরবাসীর যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ডিএসসিসি’র বৃক্ষরোপণ কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x