রাজধানীর বনানী এলাকায় নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিলের চেষ্টাকালে অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ।
শুক্রবার (০৭ আগস্ট) রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত ১২:২০ ঘটিকায় বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- ১। মোঃ আরিফ (১৯), ২। মোঃ শাকিল আহমেদ (১৯), ৩। আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং আইনের সংঘাতে জড়িত শিশু ০৪ জন।
বনানী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বনানী থানা পুলিশের একটি টিম জানতে পায় সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০-১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয়েছে। তাৎক্ষণিকভাবে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ৭ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ০৭ জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬