রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

মানবাধিকারের সর্বোচ্চ লংঘন করা হয়েছে জিয়া পরিবারের প্রতি -সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, জুলাই কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়, জুলাই এ দেশের সকল মানুষের অর্জন। কোনো আন্দোলন সংগ্রাম একদিনে হয় না, দীর্ঘ দিনের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই চূড়ান্ত সফলতা আসে। 

সোমবার (০৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের  উদ্যোগে রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভার অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।  

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে মানবাধিকারের সর্বোচ্চ লংঘন করা হয়েছে জিয়া পরিবার এবং বিএনপি'র নেতাকর্মীদের প্রতি। ইলিয়াস আলীর মত শত শত নেতাকর্মীকে গুম, খুন করা হয়েছে যাদের সন্ধান এখনও তাদের পরিবার পায়নি। স্বৈরাচাররা এখনো এ দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, বিভাজন এ দেশের মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনবে, মন্ত্রী এ কথা সকলকে স্মরণ করিয়ে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

জুলাই আন্দোলনের শহীদ এবং অঙ্গহানির শিকার যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দরা বলেন, জুলাই এককভাবে যাতে কারো পকেটবন্দি না হয়। তারাঁ প্রকৃত জুলাই যোদ্ধাদেরকে সম্মানিত করার আহ্বান জানান।  

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, মাওলানা আবদুর রব ইউসুফী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মানবাধিকারের সর্বোচ্চ লংঘন করা হয়েছে জিয়া পরিবারের প্রতি -সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, জুলাই কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়, জুলাই এ দেশের সকল মানুষের অর্জন। কোনো আন্দোলন সংগ্রাম একদিনে হয় না, দীর্ঘ দিনের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই চূড়ান্ত সফলতা আসে। 

সোমবার (০৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের  উদ্যোগে রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভার অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।  

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে মানবাধিকারের সর্বোচ্চ লংঘন করা হয়েছে জিয়া পরিবার এবং বিএনপি'র নেতাকর্মীদের প্রতি। ইলিয়াস আলীর মত শত শত নেতাকর্মীকে গুম, খুন করা হয়েছে যাদের সন্ধান এখনও তাদের পরিবার পায়নি। স্বৈরাচাররা এখনো এ দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, বিভাজন এ দেশের মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনবে, মন্ত্রী এ কথা সকলকে স্মরণ করিয়ে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

জুলাই আন্দোলনের শহীদ এবং অঙ্গহানির শিকার যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দরা বলেন, জুলাই এককভাবে যাতে কারো পকেটবন্দি না হয়। তারাঁ প্রকৃত জুলাই যোদ্ধাদেরকে সম্মানিত করার আহ্বান জানান।  

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, মাওলানা আবদুর রব ইউসুফী।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x