রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর বনানীতে অবস্থিত ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড-এর প্রধান কার্যালয়ে সোমবার (০৩ আগস্ট) সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি। এ সময় দেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, শরিয়াহ-সম্মত আধুনিক আতিথেয়তা ব্যবস্থা, দেশীয় ও বৈদেশিক বিনিয়োগের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

আগমনের পর সম্মানিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, এমপি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক, পরিচালক (প্রশাসন) মো. হাফিজুর রহমান, পরিচালক (বিপণন) আবু তৈয়েব রাশেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাংলাদেশের পর্যটন শিল্পকে অধিকতর গতিশীল ও আন্তর্জাতিক মানে উন্নীত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পর্যটন খাতে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, আধুনিক সেবার মানোন্নয়ন, দেশীয় সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে শরিয়াহ-সম্মত আতিথেয়তা ব্যবস্থার সম্প্রসারণ এবং বিদেশি পর্যটক আকর্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, বাংলাদেশের পর্যটন খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিকল্পিত বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেবার মাধ্যমে এ খাত দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি বলেন, “বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের বিকল্প নেই। আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন, শরিয়াহ-সম্মত, নিরাপদ ও টেকসই আতিথেয়তা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক বলেন, “ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড দেশের পর্যটন ও আতিথেয়তা খাতে একটি আধুনিক, নৈতিক ও বিনিয়োগবান্ধব প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। সম্মানিত অতিথির মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, নৈতিকতা, পেশাদারিত্ব, দেশপ্রেম এবং উন্নয়নমুখী নেতৃত্বের সমন্বয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে আন্তর্জাতিক মানের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x