রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

সাবেক নৌবাহিনী প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন ডিএনসিসি প্রশাসক।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোঃ হুমায়ুন কবিরসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জোহর ডিএনসিসির কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সাবেক নৌবাহিনী প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন ডিএনসিসি প্রশাসক।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোঃ হুমায়ুন কবিরসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জোহর ডিএনসিসির কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x