Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

সিরাতুন্নবি (সা.) উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র সিরাতুন্নবি (সা.) উপলক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণী পরিষদের সভাপতি মো. জামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ডা. এস এম সরোয়ার।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মো. রাব্বী মোল্লার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সচিব মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সচিব এম. হোসাইন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব মো. আমির হোসেন, ঢাকা জেলা কমিটির সভাপতি মো. মহসিন উদ্দীন, মো. সিহাব উদ্দিন রাজ ও মো. আবু বকর সিদ্দিক শুভ।

প্রধান আলোচকের বক্তব্য

প্রধান আলোচক মুহাম্মদ মনজুর হোসেন বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, ইনসাফ, মানবিকতা, ক্ষমা, সহনশীলতা ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত। তিনি শুধু ধর্মীয় নেতা ছিলেন না; বরং একজন আদর্শ রাষ্ট্রনায়ক, সমাজসংস্কারক, শিক্ষক, বিচারক ও মানবতার পথপ্রদর্শক হিসেবে পৃথিবীর ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি বলেন, মহানবী (সা.) মানুষের অধিকার প্রতিষ্ঠা, অন্যায়-অবিচার দূরীকরণ এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করেছেন। তাঁর জীবনী থেকে সাংবাদিক সমাজেরও অনেক কিছু শেখার রয়েছে। একজন সাংবাদিককে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে এবং কোনো প্রলোভন বা চাপের কাছে সত্যকে বিসর্জন দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হলে ব্যক্তিজীবন থেকে শুরু করে কর্মক্ষেত্র ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, আমানতদারি, দায়িত্বশীলতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। তাঁর জীবন ও কর্ম নিয়ে ব্যাপকভাবে গবেষণা ও আলোচনা করে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্য

সভাপতির বক্তব্যে মো. আলমগীর গনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করাই একজন মুমিনের জন্য সর্বোত্তম পথ। তাঁর চরিত্র, ন্যায়নীতি, সততা, মানবিকতা ও দায়িত্ববোধ আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই সাংবাদিকদের সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ হওয়া অত্যন্ত জরুরি। মহানবী (সা.) যেভাবে সত্য ও ন্যায়ের পথে অটল ছিলেন, সাংবাদিকদেরও সেভাবে সাহস ও সততার সঙ্গে মানুষের অধিকার, ন্যায়বিচার ও সত্যের পক্ষে কাজ করতে হবে।

তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যকে মহানবী (সা.)-এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি মো. জামাল হোসেনও মহানবী (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর আদর্শ অনুসরণ করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব প্রিয়াঙ্কা ইসলাম, তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল, সারজিদ আহমেদ অপু, আজিম মিয়া, মোহাম্মদ রাসেল মিয়া, মোহাম্মদ সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন লিটন, সিরাজাম মনিরাসহ জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, আদর্শ, ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধ নিজেদের ব্যক্তিজীবন ও পেশাগত জীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তাঁর আদর্শকে সমাজে ছড়িয়ে দিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সিরাতুন্নবি (সা.) উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x