Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও

বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও—JASS ACCESSORIES (BD) LTD.-এ কাস্টমস গোয়েন্দার অভিযানে ৯.১০ কোটি টাকার শুল্ক-কর ঝুঁকির তথ্য উদঘাটন

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID) কর্তৃক চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত বন্ডেড এক্সেসরিজ প্রতিষ্ঠান JASS ACCESSORIES (BD) LTD., 590, Colonel Jones Road, North Kattali, Pahartali, Chattogram-4202-এ গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিদর্শন ও যাচাই কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটি বন্ডেড সুবিধার আওতায় LDPE, HDPE, LLDPE, P.P, GPPS, HIPS, BOPP, Duplex Board, Rubber Thread Yarn-সহ বিভিন্ন ধরনের কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে থাকে।

পরিদর্শনকালে প্রতিষ্ঠানের অনলাইন ইউপি (Utilization Permission)-এর তথ্যের সঙ্গে বন্ডেড ওয়্যারহাউসে বাস্তবে মজুত কাঁচামালের পরিমাণ যাচাই করে বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায়।

অনলাইন ইউপি অনুযায়ী প্রতিষ্ঠানটির বন্ডেড ওয়্যারহাউসে ১৯,২০,৮৫৭ কেজি কাঁচামাল থাকার কথা থাকলেও সরেজমিনে পাওয়া যায় মাত্র ৫,৮৫,৫৮১.২ কেজি।

অর্থাৎ, হিসাব অনুযায়ী থাকার কথা থাকলেও ১৩,৩৫,২৭৫.৮ কেজি (প্রায় ১৩.৩৫ লাখ কেজি) কাঁচামাল বন্ডেড ওয়্যারহাউসে পাওয়া যায়নি।

সর্বশেষ আমদানিকৃত বিল অব এন্ট্রিতে ঘোষিত মূল্য অনুসারে না পাওয়া এসব কাঁচামালের মোট শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২৪ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৬৪১ টাকা এবং সংশ্লিষ্ট শুল্ক-করাদির পরিমাণ প্রায় ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার ১৫৪ টাকা।

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ কাঁচামালের এ ধরনের ঘাটতির বিষয়টি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। কাঁচামালগুলো অনুমোদিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে যথাযথভাবে ব্যবহৃত হয়েছে কি না, নাকি বন্ড সুবিধার অপব্যবহারের মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে—তা অধিকতর যাচাই করা হচ্ছে।

বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় দলিলপত্র যাচাই শেষে প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও—JASS ACCESSORIES (BD) LTD.-এ কাস্টমস গোয়েন্দার অভিযানে ৯.১০ কোটি টাকার শুল্ক-কর ঝুঁকির তথ্য উদঘাটন

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID) কর্তৃক চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত বন্ডেড এক্সেসরিজ প্রতিষ্ঠান JASS ACCESSORIES (BD) LTD., 590, Colonel Jones Road, North Kattali, Pahartali, Chattogram-4202-এ গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিদর্শন ও যাচাই কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটি বন্ডেড সুবিধার আওতায় LDPE, HDPE, LLDPE, P.P, GPPS, HIPS, BOPP, Duplex Board, Rubber Thread Yarn-সহ বিভিন্ন ধরনের কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে থাকে।

পরিদর্শনকালে প্রতিষ্ঠানের অনলাইন ইউপি (Utilization Permission)-এর তথ্যের সঙ্গে বন্ডেড ওয়্যারহাউসে বাস্তবে মজুত কাঁচামালের পরিমাণ যাচাই করে বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায়।

অনলাইন ইউপি অনুযায়ী প্রতিষ্ঠানটির বন্ডেড ওয়্যারহাউসে ১৯,২০,৮৫৭ কেজি কাঁচামাল থাকার কথা থাকলেও সরেজমিনে পাওয়া যায় মাত্র ৫,৮৫,৫৮১.২ কেজি।

অর্থাৎ, হিসাব অনুযায়ী থাকার কথা থাকলেও ১৩,৩৫,২৭৫.৮ কেজি (প্রায় ১৩.৩৫ লাখ কেজি) কাঁচামাল বন্ডেড ওয়্যারহাউসে পাওয়া যায়নি।

সর্বশেষ আমদানিকৃত বিল অব এন্ট্রিতে ঘোষিত মূল্য অনুসারে না পাওয়া এসব কাঁচামালের মোট শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২৪ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৬৪১ টাকা এবং সংশ্লিষ্ট শুল্ক-করাদির পরিমাণ প্রায় ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার ১৫৪ টাকা।

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ কাঁচামালের এ ধরনের ঘাটতির বিষয়টি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। কাঁচামালগুলো অনুমোদিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে যথাযথভাবে ব্যবহৃত হয়েছে কি না, নাকি বন্ড সুবিধার অপব্যবহারের মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে—তা অধিকতর যাচাই করা হচ্ছে।

বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় দলিলপত্র যাচাই শেষে প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x