আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
রাজধানীর কারওয়ান বাজারের অনুষ্ঠিত এই কর্মসূচিতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণের মেয়রপ্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, ‘একদিকে আইন শৃঙ্খলার অবনতি, সন্ত্রাস মাদক কারবারি এদেরকে ঠেকানো যাচ্ছে না। অন্যদিকে সাধারণ মানুষের উপরে বিরোধী দলের উপরে কিন্তু দমনপীড়ন চলছে। সাংবাদিক ভাই ও বোনেরা রয়েছেন সাংবাদিকদের উপর কিন্তু সবচেয়ে বেশি দমনপীড়নে চলছে। নেত্রকোনা প্রকাশ্যে এক সাংবাদিককে গুলি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় ৬০টি যানবাহনের ডাকাতি হয়েছে।’
নাহিদ ইসলাম বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এতটা ঊর্ধে উঠেছে মধ্যবিত্তেরও ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে চলে গিয়েছে। এলপিজি গ্যাসের দাম যেটা এই নির্বাচনের পরেও ১২০০ টাকা ছিল সেটা এখন সরকারি হিসাব অনুযায়ী ১৮০০টাকা আর বেসরকারিভাবে সেটা ২৫০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশের এই সামগ্রিক পরিস্থিতি জনগণ নিজেদেরকে খুবই অসহায়বোধ করছে। আমরা বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের সাথে আছে। আমাদের সুস্পষ্ট দাবি, সার্বিকভাবে এই ব্যর্থতা দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানী মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’
সংবিধান সংশোধন কমিটি নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে জনগণের সাথে প্রহসন করার জন্য। সেই কমিটি অবিলম্বে বিলুপ্ত করে গণভোটের গণরায় ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। আমরা যে স্বচ্ছ জবাবদিহিতার যে গণতান্ত্রিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো চেয়েছিলাম সেই প্রতিষ্ঠান নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় দলীয়করণ বন্ধ করতে হবে। সাইবার আইন যে আনা হচ্ছে সংশোধনী এটা আনা যাবে না এটা এটা কোনভাবেই সংসদে পাশ হতে দেওয়া হবে না
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬