Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশন শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদনোয়ালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল উপজেলার সেনগাঁও ইউনিয়নের নোহালী গ্রামের কালামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় শাহ আলম ডেকোরেটরের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাদনোয়ালী গ্রামে একটি বিয়ে বাড়িতে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ফয়সাল। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পুরো এলাকায় শোক বিরাজ করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশন শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদনোয়ালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল উপজেলার সেনগাঁও ইউনিয়নের নোহালী গ্রামের কালামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় শাহ আলম ডেকোরেটরের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাদনোয়ালী গ্রামে একটি বিয়ে বাড়িতে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ফয়সাল। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পুরো এলাকায় শোক বিরাজ করছে।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x