রাজধানীর রামপুরায় চেকপোস্টে তল্লাশিকালে ১ হাজার ৩৯ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের ট্রাফিক-রামপুরা জোনের পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মানিক (৩০) ও ২। আলী (২৯)।
ট্রাফিক-রামপুরা জোন সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ৮:০০ ঘটিকায় ডিআইটি রোডে বেটার লাইফ হাসপাতালের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল ট্রাফিক-রামপুরা জোনের একটি দল। এ সময় রামপুরা ব্রিজ থেকে মালিবাগগামী একটি মোটরসাইকেলকে কাগজপত্র যাচাইয়ের জন্য থামার সংকেত দেওয়া হয়। মোটরসাইকেল চালক সংকেত অমান্য করে পুলিশের দুই সদস্যকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা মোটরসাইকেলটি থামাতে সক্ষম হন।
ট্রাফিক-রামপুরা জোন সূত্রে আরও জানা যায়, এ সময় মোটরসাইকেল চালক মানিক ও আরোহী আলী মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করলে তারা সঙ্গে থাকা চাপাতি দিয়ে আঘাতের চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাদের গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে মোটরসাইকেল আরোহীর সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ২১টি প্যাকেটে মোড়ানো মোট ১ হাজার ৩৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য, তিনটি মোবাইলফোন, একটি চাপাতি ও মোটরসাইকেলসহ তাদের রামপুরা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬