Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
দেশ-জার্নাল

ইনভেস্ট বাংলাদেশের পলিসি অ্যান্ড রিসার্চ বিভাগের নেতৃত্ব দেবেন শাহনীলা আজহার

ইনভেস্ট বাংলাদেশের সদস্য (পলিসি অ্যান্ড রিসার্চ) পদে নিয়োগ পেয়েছেন শাহনীলা আজহার। বেসরকারি খাত থেকে আসা তিনিই প্রথম পেশাজীবী, যিনি এ বিভাগের নেতৃত্ব দেবেন। 

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশের সদস্য পদে নিয়োগ দেয়। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।

নিয়োগের বিষয়ে শাহনীলা আজহার বলেন, “আগের তুলনায় বিনিয়োগ পরিবেশ উন্নয়নের গুরুত্ব এবং গতি এখন অনেক বেশি উল্লেখযোগ্য। এই সময়ে ইনভেস্ট বাংলাদেশে যোগ দিতে পেরে আমি আনন্দিত। তথ্যভিত্তিক বিশ্লেষণ আর বিশ্বের সফল অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন সংস্কার এগিয়ে নিতে চাই, যা বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা করা সহজ করবে। ”

বিনিয়োগের পরিবেশ উন্নয়ন, বাজারব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কারসহ আন্তর্জাতিক উন্নয়ন খাতে শাহনীলা আজহারের ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব আফ্রিকায় বিভিন্ন কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন।

বাংলাদেশে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) বেসরকারি খাত উন্নয়ন কার্যক্রমের প্রধান হিসেবে তিনি ব্যবসার পরিবেশ উন্নত করতে এবং মানসম্মত কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন সংস্কারে নেতৃত্ব দেন। বাংলাদেশ ব্যাংকে স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি ও ইলেকট্রনিক অর্থ স্থানান্তর ব্যবস্থা চালু এবং ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর কার্যক্রম ডিজিটাল করতে তিনি ভূমিকা রাখেন। রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক খাতে কর্মক্ষেত্রের নিরাপত্তা জোরদারে নেওয়া সংস্কারেও তিনি কাজ করেছেন।

ইনভেস্ট বাংলাদেশ গঠনের আগে তিনি তৎকালীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন। বিদেশি বিনিয়োগকারীদের জন্য কাজের অনুমতি, বিনিয়োগের মূলধন নিজ দেশে ফেরত নেওয়া এবং রয়্যালটি পরিশোধের প্রক্রিয়া সহজ করাই ছিল এ কাজের লক্ষ্য।

শাহনীলা আজহার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও আন্তর্জাতিক ব্যবসায় এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যবসায় শিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি প্রদানকারী আন্তর্জাতিক সংগঠন বেটা গামা সিগমার সদস্য।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষকে একীভূত করে ২০২৬ সালের ২০ আগস্ট ইনভেস্ট বাংলাদেশ গঠন করা হয়। এটি দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা। বিনিয়োগ উন্নয়ন ও সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যক্রমকে এক জায়গায় এনে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসার প্রসারে সহায়তা করাই ইনভেস্ট বাংলাদেশের দায়িত্ব। 

পলিসি অ্যান্ড রিসার্চ ইনভেস্ট বাংলাদেশের সাতটি ডিভিশনের একটি। অন্য ছয়টি হলো ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, ইনভেস্টমেন্ট সার্ভিসেস অ্যান্ড আফটারকেয়ার, ইন্ডাস্ট্রিয়াল জোন ম্যানেজমেন্ট, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং  অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ইনভেস্ট বাংলাদেশের পলিসি অ্যান্ড রিসার্চ বিভাগের নেতৃত্ব দেবেন শাহনীলা আজহার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x