Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিসেস লিস্টিওওয়াতি আজ মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমাইউন কবিরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তাঁরা বাণিজ্য ও ব্যবসা, জ্বালানি খাতে বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, জনগণের মধ্যে যোগাযোগ, কনস্যুলার বিষয়াবলী, উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও গভীর ও বৈচিত্র্যময় করার লক্ষ্যে ইন্দোনেশিয়াকে বাংলাদেশের পণ্য ও সেবা আমদানি বাড়ানোর জন্য প্রতিমন্ত্রী কবির আহ্বান জানান। তিনি একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (সিইপিএ) দিকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে এগিয়ে নিতে বাংলাদেশের প্রস্তুতির কথাও প্রকাশ করেন। পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে বৃহত্তর সংযোগ প্রসারের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে ইন্দোনেশিয়াকে অনুরোধ করেন প্রতিমন্ত্রী।  জবাবে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ওষুধসহ ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রপ্তানি বৈচিত্র্যময় করার প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেন।

প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া উভয়ের ঝুঁকির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী কবির দুর্যোগ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে রাষ্ট্রদূত লিস্টিওওয়াতি প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূল প্রভাব প্রশমনের জন্য জ্ঞান বিনিময়, সর্বোত্তম কর্মপন্থা গ্রহণ এবং সক্ষমতা বৃদ্ধি উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী কবির আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-তে যোগদানের ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষার জন্য ইন্দোনেশিয়ার সমর্থনও কামনা করেন। রাষ্ট্রদূত লিস্টিওওয়াতি বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর প্রতি ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে উভয় পক্ষ বৈঠকটি শেষ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x