ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কুশনা ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব মোঃ শহিদ (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোটচাঁদপুর থানায় রুজুকৃত একটি মামলার (মামলা নং- ১৬, জিআর নম্বর- ১১৮/২৬) সূত্রে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদ কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় কুশনা ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন।
আইনগত তথ্যে জানা গেছে, আসামি শহিদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের (সংশোধনী ২০২৬) ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তার পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় সকল আইনি আনুষ্ঠানিকতা শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬