"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়"—এই প্রতিপাদ্যকে ধারণ করে ঢাকার ধামরাইয়ে সাড়ম্বরে পালিত হলো 'জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬'।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ধামরাই উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নার্গিস আক্তার। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাঃ আল মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো: রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়, মোছাম্মাৎ জুলেখা বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ধামরাই সরকারি উচ্চ বিদ্যালয়,রকিবা সুলতানা, সহকারী শিক্ষা অফিসার, ধামরাই, এম এম হাসান, উপজেলা সমাজসেবা অফিসার।
আলোচনা সভায় বক্তারা বাল্যবিয়াহ বন্ধ এবং কন্যা শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬