Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

কুমিল্লা হোমনায় দশম শ্রেনি শিক্ষার্থী সোহাগের সন্ধান চায় পরিবার

কুমিল্লার হোমনায় মোহাম্মদ সোহাগ (দশম শ্রেণি) নামে এক শিক্ষার্থী আট দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩ অক্টোবর শনিবার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গত ৮ অক্টোবর বৃহস্পতিবার হোমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে পরিবার।

নিখোঁজ সোহাগ উপজেলার নিলখী ইউনিয়নের ইটাভড়া গ্রামের মোহাম্মদ সোহেলের ছেলে। সে ভয়েজার ইংলিশ অ্যান্ড কলেজের হোমনা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সোহাগ। তবে সে স্কুলে যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন রবিবার সোহাগ তার মাকে ফোন করে জানায়, সে চট্টগ্রামে রয়েছে এবং তার কাছে টাকা শেষ হয়ে গেছে। বাড়িতে ফেরার জন্য বিকাশে এক হাজার টাকা পাঠাতে মাকে অনুরোধ করে সে। পরে তার মা দ্রুত বিকাশে এক হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু টাকা পাঠানোর পর থেকে সোহাগের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

এদিকে আট দিন পেরিয়ে গেলেও ছেলের কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা। তারা সোহাগের দ্রুত সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

ভয়েজার ইংলিশ অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, “সোহাগ আমার প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার থেকে সে স্কুলে আসছে না। তার মা আমাকে বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। সে একজন ভালো ছেলে ছিল। তবে কী কারণে সে নিখোঁজ হয়েছে, তা বলতে পারছি না।”

সোহাগের সন্ধান পেলে যোগাযোগ করুন: ০১৩১৩-২৩৫৮২৯।

সোহাগের সন্ধান পেতে সংবাদটি শেয়ার করে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কুমিল্লা হোমনায় দশম শ্রেনি শিক্ষার্থী সোহাগের সন্ধান চায় পরিবার

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার হোমনায় মোহাম্মদ সোহাগ (দশম শ্রেণি) নামে এক শিক্ষার্থী আট দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩ অক্টোবর শনিবার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গত ৮ অক্টোবর বৃহস্পতিবার হোমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে পরিবার।

নিখোঁজ সোহাগ উপজেলার নিলখী ইউনিয়নের ইটাভড়া গ্রামের মোহাম্মদ সোহেলের ছেলে। সে ভয়েজার ইংলিশ অ্যান্ড কলেজের হোমনা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সোহাগ। তবে সে স্কুলে যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন রবিবার সোহাগ তার মাকে ফোন করে জানায়, সে চট্টগ্রামে রয়েছে এবং তার কাছে টাকা শেষ হয়ে গেছে। বাড়িতে ফেরার জন্য বিকাশে এক হাজার টাকা পাঠাতে মাকে অনুরোধ করে সে। পরে তার মা দ্রুত বিকাশে এক হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু টাকা পাঠানোর পর থেকে সোহাগের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

এদিকে আট দিন পেরিয়ে গেলেও ছেলের কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা। তারা সোহাগের দ্রুত সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

ভয়েজার ইংলিশ অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, “সোহাগ আমার প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার থেকে সে স্কুলে আসছে না। তার মা আমাকে বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। সে একজন ভালো ছেলে ছিল। তবে কী কারণে সে নিখোঁজ হয়েছে, তা বলতে পারছি না।”

সোহাগের সন্ধান পেলে যোগাযোগ করুন: ০১৩১৩-২৩৫৮২৯।

সোহাগের সন্ধান পেতে সংবাদটি শেয়ার করে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x