Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

ডেঙ্গু প্রতিরোধে হাকিমপুরে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুরে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার (৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানে বাংলাদেশ স্কাউটস, হাকিমপুর উপজেলা স্কাউটসের সদস্যদের পাশাপাশি হাকিমপুর সরকারি কলেজ ও হাকিমপুর মহিলা কলেজের রোভার স্কাউটরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা দেন।

অভিযানে হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী ইমাম। বাংলাদেশ স্কাউটস্ এর সহকারী লিডার ট্রেইনার মহিদুল ইসলাম, বাংলাহিলি বাজার কমিটির সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. আরমান আলী প্রধান সহ  সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশার বংশবিস্তারস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে হাকিমপুরে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুরে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার (৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানে বাংলাদেশ স্কাউটস, হাকিমপুর উপজেলা স্কাউটসের সদস্যদের পাশাপাশি হাকিমপুর সরকারি কলেজ ও হাকিমপুর মহিলা কলেজের রোভার স্কাউটরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা দেন।

অভিযানে হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী ইমাম। বাংলাদেশ স্কাউটস্ এর সহকারী লিডার ট্রেইনার মহিদুল ইসলাম, বাংলাহিলি বাজার কমিটির সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. আরমান আলী প্রধান সহ  সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশার বংশবিস্তারস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x