ঢাকার ধামরাই উপজেলার ০৯ নম্বর সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রুমার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও অন্যায় রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক স্মারকলিপি প্রদান করা হয়েছে। ধামরাই উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে প্রথমে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল ধামরাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা ধামরাই উপজেলা কার্যালয়ে স্মারকলিপি জমা দেন এবং পরবর্তীতে ধামরাই থানায় আনুষ্ঠানিকভাবে আরেকটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, "জনগণের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী বা চাঁদাবাজকে ধামরাইয়ের মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না। অবিলম্বে তদন্ত সাপেক্ষে উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
উক্ত বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুব বিষয়ক সম্পাদক জনাব রেজওয়ান আহমেদ রবিন, যুবদল নেতা সুজন ভাই, পৌর যুবদলের রোমান শিকদার, আনোয়ার ও ফয়সাল আহমেদ এবং ছাত্রদল নেতা মঞ্জু হোসেনসহ ধামরাই উপজেলা, পৌর যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক সর্বস্তরের নেতাকর্মী।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬