ধামরাই উপজেলার ০৯ নং সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রোমার অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত বক্তব্য, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের প্রতিবাদে সরব হয়ে উঠেছে ধামরাই উপজেলা ছাত্রদল।
আজ (০৫ অক্টোবর) ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রবিন আহমেদ-এর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ধামরাই উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সক্রিয়ভাবে অংশ নেন।
ব্যানারে চেয়ারম্যান রমিজুর রহমান রোমার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তুলে ধরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রবিন আহমেদ-এর নেতৃত্বে ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা প্রাঙ্গণে স্মারকলিপি প্রদান করা হয়।
ছাত্রদল নেতৃবৃন্দ জোর দাবি জানান যে, ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমার অনাকাঙ্ক্ষিত বক্তব্য, বিতর্কিত কর্মকাণ্ড ও দুর্নীতির বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না করা হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬