ধামরাই উপজেলার ০৯ নং সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজুর রহমান রুমার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে এক বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন—শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল ও মৎস্যজীবী দলের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি ধামরাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয় ও থানায় গিয়ে শেষ হয়। এরপর দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যানের দ্রুত অপসারণ ও আইনানুগ বিচারের দাবি জানিয়ে ধামরাই উপজেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি জমা প্রদান করেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন টিপু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভিত্তিক আহ্বায়ক মোহাম্মদ হালিম আহমেদ, উপজেলা ভিত্তিক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মান্নান হোসেন এবং স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রুবেল হোসেন সহ জাতীয়তাবাদী বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান ক্ষমতার চরম অপব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। অবিলম্বে তাকে বরখাস্ত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে ধামরাই জুড়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬