আজ সকাল-০৬:৩০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় Sharjah হতে আগত AirArabia FLIGHT NO: G9 518 যোগে স্বর্ণ চোরাচালান সংগঠিত হতে পারে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম কর্তৃক বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে নজরদারী করে।
নজরদারীর এক পর্যায়ে Arman Uddin Siddique, Passport No- A12028533 নামীয় যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-০২ এ উপস্থিত হলে প্রাথমিকভাবে সন্দেহজনক বিবেচনায় প্রিভেন্টিভটিম কর্তৃক উক্ত যাত্রীকে তল্লাশি করে যাত্রীর পায়ূপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপ দ্বারা মোড়ানো ০৩ (তিন) টি ডিম্বাকৃতি পেস্ট আকারে স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন (৪৩০ গ্রাম × ৩ পিছ) ১২৯০ গ্রাম ও বিশুদ্ধতার পরিমাণ ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন মোতাবেক ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১০০০ গ্রাম স্বর্ণ পাওয়া যেতে পারে। উক্ত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১,৭৪,০০,০০০/- (এক কোটি চুয়াত্তর লক্ষ) টাকা।
উক্ত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস, ঢাকা এর প্রিভেন্টিভ টিম কর্তৃক ফৌজদারি মামলা দায়ের করার কার্যক্রম চলমান রয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬