Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

চারঘাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে SRB-5-এর হাতে গ্রেপ্তার ১

রাজশাহীর চারঘাটে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. মকছেদ আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে SRB-5, রাজশাহী সদর কোম্পানি। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মকছেদ আলী চারঘাট উপজেলার রায়পুর উত্তর গ্রামের মৃত মজের আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী নারী তাঁর মাকে খুঁজতে বের হন। এ সময় তাঁকে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে চারঘাট থানার রায়পুর উত্তর গ্রামে নিজের বাড়ির পাশের একটি হলুদখেতে নিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে মকছেদ আলীর বিরুদ্ধে। ঘটনার পর তিনি পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগী তাঁর মাকে বিষয়টি জানান। এ ঘটনায় তাঁর মা মোছা. শান্তি বেগম বাদী হয়ে চারঘাট থানায় মামলা করেন। গত ৫ অক্টোবর দায়ের করা মামলাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯খ ধারায় অভিযোগ আনা হয়েছে।

SRB-5, রাজশাহী সদর কোম্পানির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া গ্রামে আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে মামলার পর পলাতক থাকা মকছেদ আলীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

পরে গ্রেপ্তার আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চারঘাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে SRB-5-এর হাতে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহীর চারঘাটে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. মকছেদ আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে SRB-5, রাজশাহী সদর কোম্পানি। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মকছেদ আলী চারঘাট উপজেলার রায়পুর উত্তর গ্রামের মৃত মজের আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী নারী তাঁর মাকে খুঁজতে বের হন। এ সময় তাঁকে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে চারঘাট থানার রায়পুর উত্তর গ্রামে নিজের বাড়ির পাশের একটি হলুদখেতে নিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে মকছেদ আলীর বিরুদ্ধে। ঘটনার পর তিনি পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগী তাঁর মাকে বিষয়টি জানান। এ ঘটনায় তাঁর মা মোছা. শান্তি বেগম বাদী হয়ে চারঘাট থানায় মামলা করেন। গত ৫ অক্টোবর দায়ের করা মামলাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯খ ধারায় অভিযোগ আনা হয়েছে।

SRB-5, রাজশাহী সদর কোম্পানির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া গ্রামে আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে মামলার পর পলাতক থাকা মকছেদ আলীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

পরে গ্রেপ্তার আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x