Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডায়মন্ড, প্লাটিনাম, রুবি ও স্বর্ণ অলংকার আটক

গত রাত-০৮:৩০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় Kolkata হতে আগত Biman Bangladesh Airlines Ltd. FLIGHT NO: BG 396 যোগে স্বর্ণ চোরাচালান সংগঠিত হতে পারে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম এবং এয়ারপোর্টে দায়িত্বরত সি-শিফটের কর্মকর্তাগণ কর্তৃক বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে নজরদারী করে। নজরদারীর এক পর্যায়ে MD JONY RAHMAN, Passport No- A23357269, OLD Passport No- A13435506 নামীয় যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ ঘোষণা ব্যতিরেকে গ্রীণ চ্যানেল অতিক্রম করার সময় যাত্রীর ব্যাগের স্ক্যানিং করা হলে আচারের বৈয়মের মধ্যে ধাতব জাতীয় পদার্থের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য যাত্রীর ব্যাগেজসমূহ ইনভেন্ট্রিকালে দেখা যায় যে, (১) ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের আংটি (ওজন-৪৭৮ গ্রাম, ১৮ ক্যারেট) ৩৮৯ টি, (২) ডায়মন্ড পাথর সংযুক্ত প্লাটিনাম আংটি (ওজন-৪৫০ গ্রাম, ৯৫০ ক্যারেট) ১৫১ টি, (৩) ডায়মন্ড পাথর সংযুক্ত সাদা স্বর্ণ (ওজন-৬ গ্রাম, ১৮ ক্যারেট) ৩ টি, (৪) ডায়মন্ড পাথর সংযুক্ত রুপার আংটি (ওজন-৮ গ্রাম, ১৮ ক্যারেট) ২ টি, (৫) ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের লকেট (ওজন-৪ গ্রাম, ১৮ ক্যারেট) ৫ টি, (৬) ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের চেইন (ওজন-৫ গ্রাম, ১৮ ক্যারেট) ১ টি, (৭) ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের নাকফুল (ওজন-১০৩ গ্রাম, ১৮ ক্যারেট) ৪৭২ টি, (৮) ডায়মন্ড পাথর (৪৫ ক্যারেট) ছোট বড় মিলানো পাথর, (৯) পোখরোজ, রুবি ও অন্যান্য পাথর ৭২০ টি, (১০) জুয়েলারি সার্টিফিকেট কার্ড ২৩ টিসসহ সর্বমোট ওজন ১,০৫৪ গ্রাম পণ্য ব্যাগেজ ঘোষণা ব্যতিরেকে আনয়ন করায় জব্দ করা হয়। স্বর্ণালংকারের প্রত্যয়ন মোতাবেক উক্ত পণ্যের আনুমানিক বাজার মূল্য ২,৭০,০০,০০০/- (দুই কোটি সত্তর লক্ষ) টাকা।

সংশ্লিষ্ট থানায় উক্ত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস, ঢাকা এর প্রিভেন্টিভ টিম কর্তৃক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডায়মন্ড, প্লাটিনাম, রুবি ও স্বর্ণ অলংকার আটক

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

গত রাত-০৮:৩০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় Kolkata হতে আগত Biman Bangladesh Airlines Ltd. FLIGHT NO: BG 396 যোগে স্বর্ণ চোরাচালান সংগঠিত হতে পারে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম এবং এয়ারপোর্টে দায়িত্বরত সি-শিফটের কর্মকর্তাগণ কর্তৃক বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে নজরদারী করে। নজরদারীর এক পর্যায়ে MD JONY RAHMAN, Passport No- A23357269, OLD Passport No- A13435506 নামীয় যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ ঘোষণা ব্যতিরেকে গ্রীণ চ্যানেল অতিক্রম করার সময় যাত্রীর ব্যাগের স্ক্যানিং করা হলে আচারের বৈয়মের মধ্যে ধাতব জাতীয় পদার্থের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য যাত্রীর ব্যাগেজসমূহ ইনভেন্ট্রিকালে দেখা যায় যে, (১) ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের আংটি (ওজন-৪৭৮ গ্রাম, ১৮ ক্যারেট) ৩৮৯ টি, (২) ডায়মন্ড পাথর সংযুক্ত প্লাটিনাম আংটি (ওজন-৪৫০ গ্রাম, ৯৫০ ক্যারেট) ১৫১ টি, (৩) ডায়মন্ড পাথর সংযুক্ত সাদা স্বর্ণ (ওজন-৬ গ্রাম, ১৮ ক্যারেট) ৩ টি, (৪) ডায়মন্ড পাথর সংযুক্ত রুপার আংটি (ওজন-৮ গ্রাম, ১৮ ক্যারেট) ২ টি, (৫) ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের লকেট (ওজন-৪ গ্রাম, ১৮ ক্যারেট) ৫ টি, (৬) ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের চেইন (ওজন-৫ গ্রাম, ১৮ ক্যারেট) ১ টি, (৭) ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের নাকফুল (ওজন-১০৩ গ্রাম, ১৮ ক্যারেট) ৪৭২ টি, (৮) ডায়মন্ড পাথর (৪৫ ক্যারেট) ছোট বড় মিলানো পাথর, (৯) পোখরোজ, রুবি ও অন্যান্য পাথর ৭২০ টি, (১০) জুয়েলারি সার্টিফিকেট কার্ড ২৩ টিসসহ সর্বমোট ওজন ১,০৫৪ গ্রাম পণ্য ব্যাগেজ ঘোষণা ব্যতিরেকে আনয়ন করায় জব্দ করা হয়। স্বর্ণালংকারের প্রত্যয়ন মোতাবেক উক্ত পণ্যের আনুমানিক বাজার মূল্য ২,৭০,০০,০০০/- (দুই কোটি সত্তর লক্ষ) টাকা।

সংশ্লিষ্ট থানায় উক্ত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস, ঢাকা এর প্রিভেন্টিভ টিম কর্তৃক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x