Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

মাননীয় এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সংবর্ধনা উপলক্ষে তিতাসে বিশাল গেট নির্মাণ বিএনপি নেতা কাজী কবির হোসেন সেন্টু

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তিতাস উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি সফল ও উৎসবমুখর করতে হোমনা-গৌরীপুর সড়কের গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠসংলগ্ন এলাকায় বিশাল আকৃতির একটি গেট নির্মাণ করা হয়েছে। এতে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

গেটটি নির্মাণ ও শুভেচ্ছা জানানোর উদ্যোগ নিয়েছেন তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এবং আসন্ন বলরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী কবির হোসেন সেন্টু মাস্টার।

এদিকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে তিতাসে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানটি সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মাননীয় এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সংবর্ধনা উপলক্ষে তিতাসে বিশাল গেট নির্মাণ বিএনপি নেতা কাজী কবির হোসেন সেন্টু

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তিতাস উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি সফল ও উৎসবমুখর করতে হোমনা-গৌরীপুর সড়কের গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠসংলগ্ন এলাকায় বিশাল আকৃতির একটি গেট নির্মাণ করা হয়েছে। এতে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

গেটটি নির্মাণ ও শুভেচ্ছা জানানোর উদ্যোগ নিয়েছেন তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এবং আসন্ন বলরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী কবির হোসেন সেন্টু মাস্টার।

এদিকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে তিতাসে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানটি সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x