ঠাকুরগাঁওয়ের হরিপুর নাগর নদীতে গোসল করতে নেমে ১৬ বছরের কিশোরের মৃত্যু। নদীতে গোসল করতে গিয়ে হঠাৎ পানিতে তলিয়ে যায় রকি নামের ওই কিশোর। অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে উদ্ধার করা হয় রকিকে। তবে জীবিত উদ্ধার করা যায় নি কিশোরকে।
২ অক্টোবর (শুক্রবার) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মৃত রকি হরিপুর উপজেলার ৪ নম্বর ডাঙ্গিপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।
জানা যায়, দুপুরে নাগর নদীতে গোসল করতে নামে রকি। কিছুক্ষণ পর তাকে পানিতে দেখা না গেলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদী থেকে তাকে উদ্ধার করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, রকি আর বেঁচে নেই।
আকস্মিক এই মৃত্যুতে শীতলপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
এবিষয়ে হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ জানান- মৃতের বাবা আমার কাছে এসেছিল। বন্ধুদের নিয়ে গোসল করতে গিয়ে সে মারা যায়। পরিবারের অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
গড় রেটিং: ৩/৫ (১ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬