রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি।
গত ৩ অক্টোবর শনিবার অগ্নিকাণ্ডে ওই দুই পরিবারের বসতঘর ও ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে পরিবার দুটি চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছে।
এমন পরিস্থিতিতে গত ৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে চারঘাট-বাঘা আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ আবু সাঈদ চাঁদের নির্দেশনায় পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে খোঁজখবর নেন এবং মানবিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাকুড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডাব্লু সরকার, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি শের আলম, যুবনেতা বাবর হোসেন সহ পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় নেতাকর্মীরা বলেন, দুর্যোগ ও বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন তারা।
স্থানীয়রা পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলোর জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬