কুমিল্লা তিতাসে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৩নং বলরামপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনি হাওয়া। এই সংরক্ষিত মহিলা আসনে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক সখিনা আক্তার কলি। তিনি এলাকাটির সাবেক জনপ্রতিনিধি রহিম ভূইয়ার সুযোগ্য কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, সখিনা আক্তার কলির বাবা রহিম ভূইয়া দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন এবং নিষ্ঠার সাথে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবার রেখে যাওয়া জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতেই এবার মাঠে নেমেছেন সখিনা আক্তার কলি।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি ইতোমধ্যে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, যুবসমাজ এবং সর্বস্তরের নারীদের কাছ থেকে দোয়া ও সমর্থন কামনা করছেন তিনি।
প্রার্থী হওয়া প্রসঙ্গে সখিনা আক্তার কলি বলেন, "আমার বাবা সারাজীবন বলরামপুর ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। বাবার আদর্শকে ধারণ করে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের অবহেলিত নারী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই। বিশেষ করে এলাকাকে মাদক ও দুর্নীতিমুক্ত করা, বাল্যবিয়ে রোধ এবং নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাওয়াই আমার মূল উদ্দেশ্য।"
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবার জনপ্রিয়তার পাশাপাশি সখিনা আক্তার কলি নিজের সুসংগঠিত কর্মকাণ্ড ও সামাজিক ব্যক্তিত্বের কারণে ইতিমধ্যেই ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের, বিশেষ করে নারী ভোটারদের মাঝে বেশ সাড়া ফেলেছেন।
আগামী নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে ভোটাররা তাকে তাদের প্রতিনিধিরূপে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সখিনা আক্তার কলি ও তার সমর্থকবৃন্দ।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬