ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ২৬ লাখ টাকার ডাকাত ও ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে পুলিশ ভুয়া পরিচয়ে ব্যবহৃত পোশাক, দেশীয় অস্ত্র,মোটরসাইকেল মোবাইল ফোনসহ লুটের আলামত উদ্ধার করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক বেলা ১১:০০ ঘটিকায় সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে ২৬ লাখ টাকা ডাকাতি/ছিনতাইয়ের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন (১১ সেপ্টেম্বর ২০২৬) সাভার মডেল থানায় পেনাল কোডের ১৭০/১৭১/৩৯৪ ধারায় একটি মামলা (মামলা নং-৩৯) দায়ের করা হয়।
ঘটনার পরপরই ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মামলার রহস্য উদঘাটনে মাঠে নামে ডিবি (উত্তর)। তথ্যপ্রযুক্তি ও আধুনিক কৌশল অবলম্বন করে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এবং এসআরবি-নবীনগর ও এসআরবি-মাদারীপুরের সহায়তায় একটি দল গঠন করা হয়।
এসআই (নিঃ) মনির হোসেন, এএসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম ও সঙ্গীয় ফোর্স গত ০৬ অক্টোবর ২০২৬ সকাল ০৭:৩০ ঘটিকায় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৩ জন কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ১. মোঃ উজ্জল সরদার (৩২) পিতা: খলিল সরদার, গ্রাম: আলীপুর, থানা: কালকিনি, জেলা: মাদারীপুর। ২. মোঃ জুয়েল সিকদার (৩৮) পিতা: মৃত হানিফ সিকদার, গ্রাম: কুলপদ্দি, থানা: মাদারীপুর সদর মডেল, জেলা: মাদারীপুর। ৩. মোঃ তামিম হাওলাদার (২৫) পিতা: মজিবর হাওলাদার, গ্রাম: খাসেরহাট, থানা: কালকিনি, জেলা: মাদারীপুর।
ধৃত আসামিদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত ও ছিনতাইকৃত নিম্নলিখিত মালামাল উদ্ধার করা হয়।
০১টি নীল রঙের TVS Apache মোটরসাইকেল
০৩টি SYMPHONY A30 বাটন মোবাইল
০৪টি স্মার্টফোন (itel A676L, itel A6611L, Infinix GT 30, Primo 58 mini ও Infinix HOT 60 Pro)
নগদ ১৩,১৬৭ টাকা, জাহিদুল নামের ০১টি নেমপ্লেট ও নীল রঙের পুলিশের ০১টি টি-শার্ট, ০৩টি মানিব্যাগ (বিভিন্ন কাগজপত্রসহ), ০২টি হাতঘড়ি এবং ০৬টি চাবিসহ ০১টি চাবির রিং, দেশীয় অস্ত্র ০১টি লোহার হাসুয়া ও ০২টি লোহার ছুরি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা প্রাইভেটকার, হাইস ও নোয়া গাড়ি ব্যবহার করে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল।
পুলিশের সিডিএমএস (CDMS) ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায়, আসামিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। আসামি মোঃ উজ্জল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় একটি চুরি ও অনুপ্রবেশের মামলা (মামলা নং-১৯, তারিখ ২৪ মার্চ ২০২৬) এবং মোঃ তামিম হাওলাদারের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি অস্ত্র আইনের মামলা (মামলা নং-১৯, তারিখ ২২ ডিসেম্বর ২০২২) রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের সাভার মডেল থানার মামলা নং-৩৯ (তারিখ ১১/০৯/২০২৬) -এ গ্রেপ্তার দেখিয়ে ৭ (সাত) দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬