Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

জেলা সমাজসেবা কমপ্লেক্সে যৌথ উদ্যোগে কর্মসূচি, অংশ নেন সমাজসেবা বিভাগের কর্মকর্তারা

ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন ঘিরে তেজগাঁওয়ে স্থানীয় পর্যায়ে আয়োজন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে স্থানীয় পর্যায়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহর সমাজসেবা কার্যালয়-৭, ঢাকা এবং সমাজসেবা কার্যালয়, তেজগাঁও সার্কেলের যৌথ ব্যবস্থাপনায় জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ঢাকার ৩৫৯, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এ কমপ্লেক্সে আয়োজিত কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকার উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান, শহর সমাজসেবা কার্যালয়-৭, ঢাকার সমাজসেবা অফিসার মোঃ জহির উদ্দিন এবং তেজগাঁও সার্কেলের সমাজসেবা অফিসার মোঃ ইনসান আলী।

এ সময় সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় পর্যায়ে কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন ঘিরে তেজগাঁওয়ে স্থানীয় পর্যায়ে আয়োজন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে স্থানীয় পর্যায়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহর সমাজসেবা কার্যালয়-৭, ঢাকা এবং সমাজসেবা কার্যালয়, তেজগাঁও সার্কেলের যৌথ ব্যবস্থাপনায় জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ঢাকার ৩৫৯, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এ কমপ্লেক্সে আয়োজিত কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকার উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান, শহর সমাজসেবা কার্যালয়-৭, ঢাকার সমাজসেবা অফিসার মোঃ জহির উদ্দিন এবং তেজগাঁও সার্কেলের সমাজসেবা অফিসার মোঃ ইনসান আলী।

এ সময় সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় পর্যায়ে কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x