কুমিল্লার তিতাস উপজেলার ৪ নম্বর কড়িকান্দি (সদর) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে এলাকাবাসীর সঙ্গে ধারাবাহিক মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বর্ষীয়ান বিএনপি নেতা হাজী আবদুল বাতেন ভূঁইয়া। এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশায় তিনি ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তাঁর প্রার্থিতাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা যাচ্ছে আগ্রহ ও সমর্থন।
গত শনিবার বিকেলে ইউনিয়নের একলারামপুর গ্রামে নিজের বাড়িসংলগ্ন মাঠে এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা করেন হাজী আবদুল বাতেন ভূঁইয়া। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তাঁরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরার পাশাপাশি তাঁর প্রার্থিতার প্রতি সমর্থন জানান।হাজী আবদুল বাতেন ভূঁইয়া একলারামপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির সদস্য ও কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি। এ ছাড়া তিনি একলারামপুর মোহাম্মাদিয়া আরারিয়া মাদ্রাসার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা নিজেকে দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচয় দিয়ে আসছেন। মতবিনিময় সভায় ওয়ার্ডবাসীর উদ্দেশে হাজী আবদুল বাতেন ভূঁইয়া বলেন, “আপনাদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্য একটাই—আমি কড়িকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হতে চাই। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সমর্থন ও সহযোগিতা পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে। এ জন্য আপনাদের সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”তিনি আরও বলেন, “চলার পথে আমার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনগুলোতে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই, ইনশাআল্লাহ। আপনাদের সঠিক পরামর্শ ও সহযোগিতা নিয়ে ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করতে চাই।”
স্থানীয় বাসিন্দা ছাদেক ভূঁইয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন মকবুল ব্যাপারী, মোস্তফা ভূঁইয়া, ফয়জউদ্দিন ভূঁইয়া, জাকির ব্যাপারী, আবুল কালাম, ছাত্তার ভূঁইয়া, মনির হোসেন মোল্লা, আবুল কালাম মাস্টার, ইয়াসিন ভূঁইয়া, বাদল ভূঁইয়া, সুন্দর আলী, খোকন ভূঁইয়া, আলম মোল্লা, আমির হোসেন, মানিক ভূঁইয়া ও আইয়ুব খানসহ ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা হাজী আবদুল বাতেন ভূঁইয়ার প্রতি সমর্থন জানিয়ে বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে তাঁরা বিভিন্ন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তবে এবার তাঁরা ঐক্যবদ্ধভাবে হাজী আবদুল বাতেন ভূঁইয়ার পাশে থাকতে চান এবং তাঁকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।তাঁরা বলেন, “আগে আমরা দূরের মানুষকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করেছি। এবার নিজেদের এলাকার মানুষ হাজী আবদুল বাতেন ভূঁইয়াকে নির্বাচিত করতে চাই। বিপদে-আপদে তাঁকে আমরা পাশে পাই। তাই এবার সবাই মিলে তাঁকে একটি করে ভোট দিয়ে তাঁর প্রত্যাশা পূরণ করতে চাই, ইনশাআল্লাহ।”সভায় বক্তারা হাজী আবদুল বাতেন ভূঁইয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত এলাকাবাসী হাত তুলে সমর্থন জানান। এতে সভাস্থলে তাঁর প্রার্থিতাকে ঘিরে সমর্থকদের ঐক্যবদ্ধঅবস্থানের চিত্র ফুটে ওঠে।
উল্লেখ্য, এর আগে একলারামপুর গ্রামে হাজী আবদুল বাতেন ভূঁইয়ার নিজ বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগের মাধ্যমে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন তিনি। সংবাদ সংগ্রহ
সাংবাদিক ডিউক ভুঁইয়া ।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬