Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

হরিপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: ৫ মাসের অন্তঃসত্ত্বা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে প্রাথমিক মেডিকেল রিপোর্টে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার এক গ্রামের ২১ বছর বয়সী ওই প্রতিবন্ধী তরুণীর সঙ্গে একই উপজেলার অপর এক যুবকের (১৯) দীর্ঘদিন ধরে পরিচয় ছিল। পরিবারের অভিযোগ, সেই সম্পর্কের সুযোগ নিয়ে প্রতিবন্ধিতার সুযোগে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, মেয়েটি শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রথমে বিষয়টি তারা বুঝতে পারেননি। পরবর্তীতে তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে ৫ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি জানা যায়।

ভুক্তভোগীর বাবা বলেন, "আমার মেয়ে প্রতিবন্ধী, ও কিছু বোঝে না। এই সুযোগ নিয়ে ওর জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।"

এদিকে অভিযুক্ত যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মেডিকেল রিপোর্ট যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

হরিপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: ৫ মাসের অন্তঃসত্ত্বা

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে প্রাথমিক মেডিকেল রিপোর্টে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার এক গ্রামের ২১ বছর বয়সী ওই প্রতিবন্ধী তরুণীর সঙ্গে একই উপজেলার অপর এক যুবকের (১৯) দীর্ঘদিন ধরে পরিচয় ছিল। পরিবারের অভিযোগ, সেই সম্পর্কের সুযোগ নিয়ে প্রতিবন্ধিতার সুযোগে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, মেয়েটি শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রথমে বিষয়টি তারা বুঝতে পারেননি। পরবর্তীতে তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে ৫ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি জানা যায়।

ভুক্তভোগীর বাবা বলেন, "আমার মেয়ে প্রতিবন্ধী, ও কিছু বোঝে না। এই সুযোগ নিয়ে ওর জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।"

এদিকে অভিযুক্ত যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মেডিকেল রিপোর্ট যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x