Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

হরিপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: ৫ মাসের অন্তঃসত্ত্বা, বিচার পাচ্ছে না পরিবার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রাথমিক মেডিকেল পরীক্ষায় ওই তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, একই উপজেলার এক যুবকের (১৯) সঙ্গে তার পরিচয় ছিল। পরিবারের অভিযোগ, প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রথমে পরিবার বিষয়টি বুঝতে পারেনি। পরে শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে নেওয়া হলে অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে।

ভুক্তভোগীর বাবা বলেন, "আমার মেয়ে কিছু বোঝে না। এই সুযোগ নিয়ে ওর জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।"

এদিকে অভিযুক্ত যুবক অভিযোগ অস্বীকার করেছেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মেডিকেল রিপোর্ট যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয়দের দাবি, অসহায় পরিবারটি এখনো বিচার পাচ্ছে না। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

হরিপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: ৫ মাসের অন্তঃসত্ত্বা, বিচার পাচ্ছে না পরিবার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রাথমিক মেডিকেল পরীক্ষায় ওই তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, একই উপজেলার এক যুবকের (১৯) সঙ্গে তার পরিচয় ছিল। পরিবারের অভিযোগ, প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রথমে পরিবার বিষয়টি বুঝতে পারেনি। পরে শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে নেওয়া হলে অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে।

ভুক্তভোগীর বাবা বলেন, "আমার মেয়ে কিছু বোঝে না। এই সুযোগ নিয়ে ওর জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।"

এদিকে অভিযুক্ত যুবক অভিযোগ অস্বীকার করেছেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মেডিকেল রিপোর্ট যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয়দের দাবি, অসহায় পরিবারটি এখনো বিচার পাচ্ছে না। 

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x